Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক মামলার আসামীর মালামাল ক্রোক।

  |   সোমবার, ১৮ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক মামলার আসামীর মালামাল ক্রোক।

আখাউড়ার আলো ২৪ ডেস্ক#

আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়িদের মালপত্র ক্রোকের অভিযান শুরু হয়েছে। রোববার বিকালে শিপন মিয়া ওরফে শিবু (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ির বাড়িতে অভিযান চালিয়ে কমপক্ষে দুই লক্ষ টাকা মূল্যের মালপত্র ক্রোক করা হয়।

আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের মানিক মিয়ার পুত্র শিপন মিয়া ওরফে শিবু একজন শীর্ষ মাদক ব্যবসায়ি।

তার বিরুদ্ধে আখাউড়া থানায় ৫টি মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত থেকে তার মালপত্র ক্রোকের আদেশ দেয়া হয়। এই আদেশের ভিত্তিতে পুলিশ আজ তার বাড়িতে অভিযান চালিয়ে দুইটি খাট, একটি ফ্রিজ, একটি এলইডি টিভি, একটি স্টিলের আলমারী, একটি ড্রেসিং টেবিল, ৬টি কাঠের চেয়ার ও একসেট সুফাসহ অন্যান্য মালামাল ক্রোক করেছে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহাম্মদ নিজামী বলেছেন, মাদক ব্যবসায়িদের কাউকে ছাড় দেয়া হবে না। আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ