Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

প্রবল বন্যার প্রকোপে ত্রিপুরা

  |   সোমবার, ২১ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

Default Image

তীব্র বন্যার কবলে পরেছে ত্রিপুরা। বিপর্যস্ত হয়ে পরেছে স্বাভাবিক জনজীবন। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আরো বৃষ্টি আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, রাজধানী আগরতলা সহ সারা রাজ্যে ৬০টি ছোট বর ত্রাণ শিবির খোলা হয়েছে। আর এই ত্রাণ শিবির গুলিতে আশ্রয় নিয়েছে ৩ হাজারেরও বেশি পরিবার। গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে বানভাসি হয়ে পরেছে গোটা রাজ্য। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ১৮ মে ২৪২.৬ মিলিমিটার। দুদিনের প্রবল বৃষ্টিপাতের জেরে রাজধানী আগরতলা পুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পরে। বিশেষ করে চন্দ্রপুর, বলদাখাল, শ্রীলঙ্কাবস্তি সহ হাওড়া নদীর পার সংলগ্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে আছে। জানা গেছে, এনডিআরএফ, টিএসআর, সিভিল ডিফেন্স এবং অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা উদ্ধার কাজে নিযুক্ত আছেন। প্রশাসনের তরফে শরণার্থী শিবিরের আশ্রিত শরণার্থীদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। জানা গেছে, হাওড়া, খোয়াই, গোমতী এবং বিজয় নদীর জল বারতে থাকায় আশপাশের এলাকা গুলি জলমগ্ন হয়ে পরেছে। পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির ফলে আগরতলা শহরের হাওড়া নদী এবং কাটাখালের জলের স্তর বৃদ্ধি পেয়েছে। এইদিকে, ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী রতন লাল নাথ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করে দ্রুত বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সাহায্য পাঠাতে নির্দেশ দিয়েছেন। শরণার্থী শিবিরগুলোতে প্রশাসন থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী রতনলাল নাথ, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন রাজ্যের বন্যাজনিত পরিস্থিতি সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অবহিত করেছেন বলে জানা গেছে।

সূত্র: অনলাইন নিউজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ