শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় নতুন ইউএনও’র যোগদান

  |   সোমবার, ২৯ এপ্রিল ২০১৯   |   প্রিন্ট   |   ৫৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নতুন ইউএনও’র যোগদান

মোঃ সাইফুল ইসলাম# আখাউড়ায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাহমিনা আক্তার রেইনা যোগদান করেছেন। আজ সোমবার তিনি পূর্বতন ইউএনও মোহাম্মদ শামছুজ্জামানের নিকট থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ছিলেন।
ইউএনও তাহমিনা আক্তার রেইনা মোবাইল ফোনে জানান, তিনি বিসিএস (প্রশাসন) ৩১তম ব্যাচের একজন ক্যাডার। তাঁর নিজ জেলা নারায়নগঞ্জ। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর একটি পুত্র সন্তান রয়েছে।
উল্লেখ্য, আখাউড়া উপজেলার ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান সদ্য অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে বদলী হয়ে গেছেন। আগামীকাল সোমবার সকালে তিনি আখাউড়া ত্যাগ করবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ