| মঙ্গলবার, ০৪ জুন ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম#
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত সকল শুভাকাঙ্খী, সমর্থক ও আমার দলীয় সহকর্মী সহ আখাউড়ার সর্বস্তরের জনসাধারণ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মো:আবুল কাসেম ভূইয়া ।
তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে নিয়ে আসুক আনন্দের বারতা।
ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে এ প্রত্যাশা করেন তিনি। পবিত্র রমজান আমাদের যে সংযম ও ত্যাগের শিক্ষা দেয় তা যেন প্রতিটা মানুষের জীবনে প্রতিফলিত হয়। তিনি সবাইকে ঈদ মোবারক জানিয়ে সকলের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।