Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যকে ভাবতে হবে না: আখাউড়ায় আইনমন্ত্রী।

  |   বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যকে ভাবতে হবে না:  আখাউড়ায় আইনমন্ত্রী।

আখাউড়া প্রতিনিধি#

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র ব্যঘাত ঘটেছে এ রকম কোন নজির নেই। আমার মনে হয় যুক্তরাজ্যের উচিৎ নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করা, আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই।

আজ বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, ঢাকা বসে রাজনীতি করার দিন শেষ। ওনাদের (ড. কামাল হোসেনদের) জনগণের সঙ্গে কোন সম্পৃক্ততা নেই। অনেকেই আছেন যারা ড. কামালের চেহেরা দেখেননি। শুধু খবরের কাগজ ও টেলিভিশনে দেখেছেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ