Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভাঙ্গা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট ভবন…

  |   বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভাঙ্গা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট ভবন…

সাইফ খান# ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোর্ট রোডের পৌর সুপার মার্কেট ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল কয়েক বছর আগেই। একতলা বিশিষ্ট জরাজীর্ণ ওই ভবনটি ভেঙে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃপক্ষ বহুতল বিশিষ্ট আধুনিক শপিং মল করার উদ্যোগ নিলেও ব্যবসায়ীদের বাধার কারণে সেটি আর হয়ে ওঠেনি। ফলে যেকোনো মুহূর্তে ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা ছিল।

তবে অবশেষে ভেঙে ফেলা হচ্ছে ভবনটি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতিতে দুইটি বুলডোজার দিয়ে মার্কেট ভাঙার কাজ শুরু করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সুপার মার্কেট ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করে সেটি ভেঙে ছয়তলা বিশিষ্ট আধুনিক শপিং মল করার উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। মার্কেটটিতে ছোট-বড় মিলিয়ে ১২০টির মতো দোকান রয়েছে। ব্যবসায়ীরা মার্কেট থেকে তাদের দোকান অন্যত্র সরিয়ে নেয়ার জন্য একাধিকবার সময় নেন। কিন্তু তারা দোকান না সরিয়ে পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান। তবে মামলা-মোকদ্দমায় পরাজিত হন ব্যবসায়ীরা।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হস্তক্ষেপে ব্যবসায়ীরা গেল ঈদুল ফিতর পর্যন্ত সময় নেন। গতকাল বুধবার সেই সময় শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে মার্কেট ভাঙার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও সুপার মার্কেট ভাঙা কমিটির আহ্বায়ক ফেরদৌস মিয়া সাংবাদিকদের জানান, হাইকোর্ট ৯ মাস আগে মার্কেটটি খালি করার রায় দিয়েছিলেন। ব্যবসায়ীরা এমপির সঙ্গে কথা বলে ঈদের সাতদিন পর চলে যাবে বলে সময় নিয়েছিলেন। এই মর্মে আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। চুক্তি মোতাবেক আমরা মার্কেট ভাঙার কাজ শুরু করেছি।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন, পৌরসভার সচিব আবুজর গিফারী, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও ১নং ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নুরুজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ