Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ফেন্সিডিল এবং গাজা

  |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ফেন্সিডিল এবং গাজা

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ফেন্সিডিলের বোতল এবং গাজা। সাব্রুম মহকুমার মনুবাজার থানার অন্তর্গত
সীমান্তবর্তী এলাকার শ্রীনগর থেকে এই নেশাসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
জানা গেছে, শ্রীনগর থানার কাছে খবর ছিল ভারত-বাংলা সীমান্তবর্তী দিয়ে নেশাকারীরা প্রতিনিয়তই লক্ষ লক্ষ টাকার নেশাসামগ্রী পাচার করে চলছিল। কিন্তু তা সত্ত্বেও তারা
কোন প্রকার উদ্যোগ নিচ্ছিলনা। স্থানীয় লোকজনদের অভিযোগ, শ্রীনগর পুলিশ ফাঁড়ির একাংশ পুলিশ কর্মী আগে থেকেই জানতো এই সীমান্ত দিয়ে নেশাসামগ্রী পাচার হয়।
অথচ আশ্চর্যজনকভাবে সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এদিন গোপন খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শ্রীনগর ফাঁড়ির নাকের ডগায় থাকা জনৈক সঞ্চয় দাসের বারিতে অভিযান চালায়।
জানা গেছে, অভিযানকালে তার বাড়ি থেকে ৮৫০ বোতল ফেন্সিডিল এবং ৪৫ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এই সামগ্রীগুলি ঘরে এবং পুকুরে লুকিয়ে
রাখা হয়েছিল। পুলিশ এই নেশাসামগ্রী উদ্ধারের পর বারির মালিক সঞ্জয় দাসকে আটক করে মনুবাজার থানায় নিয়ে আসে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ধরনের অভিযান চলবে।
আরো চলতে থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ