Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া সীমান্তে আটকের তিন ঘন্টা পর ছাড়া পেল ভারতের বি এস এফ ও পুলিশের দুই সদস্য।

  |   সোমবার, ১৭ জুন ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া সীমান্তে আটকের তিন ঘন্টা পর ছাড়া পেল ভারতের বি এস এফ ও পুলিশের দুই সদস্য।

বিশেষ প্রতিনিধি#

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ান ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের এক কনস্টেবলকে আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

আটক দুই জনই সাদা পোশাকে আখাউড়া চেকপোষ্টের বাংলাদেশ অংশের প্রায় ২৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েছিল বলে অভিযোগ বিজিবির। আটককৃতরা হলেন, বিএসএফ ৬৯ কোম্পানীর হেড কনস্টেবল কিশান লাল ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার।

বিজিবি আখাউড়া ইমিগ্রেশন পুলিশের বসার ঘরে আটক দুইজনকে নিজেদের হেফাজতে রাখে। প্রায় তিন ঘন্টা পর বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। আখাউড়া চেকপোষ্টের জিরো পয়েন্টে বসে এই বৈঠক। বৈঠক শেষে আটক দুই ভারতীয়কে ছেড়ে দেয় বিজিবি।

আখাউড়া ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল হক জানান, আটককৃতরা প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। এদের মধ্যে বিএসএফ জওয়ান কিশান লাল আখাউড়া ইমিগ্রেশনের নতুন ভবন নির্মানের ভিতের কাজের ছবি তুলছিলেন।

বিজিবির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করা হয়। এক পর্যায়ে তাকে এবং পাশে থাকা আগরতলা ইমিগ্রেশনের কনস্টেবলকে আটক করে বসিয়ে রাখা হয় ইমিগ্রেশনের বসার ঘরে।

বেলা তিনটার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে ২৫ বিজিবির আখাউড়া কোম্পানী সদর দপ্তরের কমান্ডার বদর উদ্দিন ও আগরতলা ১২০ বিএসএফ লংকামোড়া কোম্পানী কমান্ডার ত্রিবেনী কুমার সিং নেতৃত্ব দেন।

বৈঠক শেষে বিজিবি আখাউড়া কোম্পানী সদর দপ্তরের কমান্ডার বদর উদ্দিন সাংবাদিকদের বলেন, বিএসএফের এক জওয়ান ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের এক কনস্টেবল ভুল করে বাংলাদেশে চলে আসে। আমাদের মধ্যে সৌহার্দ বিরাজমান। আছে ভাতৃত্ববোধও। নিয়মমাফিক আলোচনা শেষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ