Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

পাইপগানসহ দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার আখাউড়ায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

  |   বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

পাইপগানসহ দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার আখাউড়ায় বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী আমির খাঁ (৪০) নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি পাইপ গান, একটি কার্টুজ, দেশীয় অস্ত্রসহ মাদক দ্রব্য উদ্ধার করে। মাদক ব্যবসায়ী আমির খাঁ আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত সুরুজ খাঁয়ের ছেলে।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ২ টার দিকে সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বনগজ এলাকায় মাদক বিরোধী অভিযান করতে গেলে মাদক ব্যবসায়ী আমির খাঁসহ তার সহযোগী ১০/১২জন(অজ্ঞাত) মাদক ব্যবসায়ীর সাথে বন্দুক যুদ্ধ শুরু হয়। এসময় সহযোগীদের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী, চোরাচালালী ও ভয়ংকর অস্ত্রধারী সন্ত্রাসী আমির খাঁ নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, একটি কার্টুজ, দেশীয় অস্ত্রসহ মাদক দ্রব্য উদ্ধার করে। বন্দুক যুদ্ধে আখাউড়া থানার একজন এএসআই ও দুজন পুলিশ সদস্য আহত হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানায়, নিহত আমির খাঁয়ের নামে বিশেষ ক্ষমতা আইনে ২টি ও হত্যাসহ ৯টি মাদক মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ