Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় অপহারণকারী সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

  |   বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় অপহারণকারী সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ।

মো:সাইফুল ইসলাম#

আখাউড়া উপজেলার দেবগ্রামে অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় উত্তেজিত জনতা।

আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃত জামাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া মহল্লার মৃত জালাল মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানান, ঢাকার আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে জান্নাত (১১) তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর যাবার জন্য একাই ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় আসে।

সে ঢাকার নোয়াব হাবিবুল্লা স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। সকালে জান্নাতকে একা ঘুরাফেরা করতে দেখে জামাল তাকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে তারা আখাউড়া রেললাইন ধরে হেঁটে যাবার সময় স্থানীয়দের সন্দেহ হলে জামালকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তাকে অপহরণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তবে তার আত্নীয় স্বজনরা জানায় গতকাল ঢাকা আজিম পুর থেকে তাকে অপহরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ