| সোমবার, ১৫ জুলাই ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন আখাউড়া থানা পুলিশ।
আজ সোমবার বিকালে আখাউড়া স্থলবন্দর এলাকায় বন্যার্তদের মাঝে এ ত্রান বিতরন করা হয়। ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার,আব্দুল করীম কসবা সার্কেল, রসুল আহমদ নিজামী, অফিসার ইনচার্জ, আখাউড়া থানা, মোহাম্মদ আরিফুল আমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত), আখাউড়া থানা, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ সাপলু প্রমূখ।
এ সময় অফিসার ইনচার্জ সকলকে বন্যা কবলিতদের সহযোগিতায় এগিয়ের আসার অনুরোধ জানান।