Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

  |   সোমবার, ২৮ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া শিশু বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

মহি উদ্দীন মিশু: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে হামজা (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা ধরখার ইউনিয়নের ছুতুরা শরীফ গ্রামের। নির্যাতিত শিশু স্থানীয় স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার ধরখারের তন্তর বাসস্ট্যান্ড বাজারে রোবববার সকালে বাজার করতে যায় শিশুটি। তাকে একা পেয়ে মজার খাবারের লোভ দেখিয়ে তন্তর বাজারের খন্দকার মার্কেটের দু’তলায় বাথরুমে নিয়ে মুখ বেঁধে বলাৎকার করে পালিয়ে যায় লম্পট হামজা। পরবর্তীতে শিশুটিকে তার বাবা-মা রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর বাবা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই হামজাকে গ্রেফতার করে। তন্তর বাজারের ব্যবসায়ীরা জানান, লম্পট হামজার হাতে এর আগেও একাধিক শিশু বলাৎকারের শিকার হয়েছে। তবে মান-ইজ্জতের ভয়ে কেউ মুখ খোলেনি। সে এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে মোবাইল চুরিসহ একাধিক চুরির ঘটনার সঙ্গে ও জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, অভিযুক্ত লম্পট হামজাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ