Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বাংলাদেশ-ভারত বাণিজ্য উন্নয়নে আখাউড়া স্থলবন্দরের উচ্চ পর্যায়ে বৈঠক।

  |   সোমবার, ২৯ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ-ভারত বাণিজ্য উন্নয়নে আখাউড়া স্থলবন্দরের উচ্চ পর্যায়ে বৈঠক।

আখাউড়া প্রতিনিধি#

বাংলাদেশ-ভারত বাণিজ্য উন্নয়নে আজ সোমবার দুপুরে আখাউড়ায়ুইদেশে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আখাউড়া স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ভারত স্থলবন্দর, ইমিগ্রেশন, কাষ্টম, বিজিবি, বিএসএফ ও উদ্ভিদ সংগনিরোধের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সহ বন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ স্থল বন্দরের সচিব মোঃ আমিনুল ইসলাম এবংভারত স্থলবন্দর ম্যানেজার শ্রী ডি নন্দী।

বাংলাদেশ স্থলবন্দরের সচিব মোঃ আমিনুল ইসলাম জানায়, বাংলাদেশ-ভারত বাণিজ্য উন্নয়নের জন্য দুদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক সফল হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে মাছ সহ বিভিন্ন পন্য রপ্তানীর ক্ষেতে বিদ্যমান বাধাসমুহ তুলে ধরা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করার বিষয়ে বাংলাদেশ-ভারত একমত হয়েছে।

এছাড়াও সীমান্তে দুদেশের যাত্রী পারাপার ও ব্যবসায়ীরে হয়রানীরোধে কার্য ব্যবস্থা গ্রহণ করতে বন্দরের ব্যবসায়ীরা বৈঠকে দাবী করেছেন।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত প্রতিনিধিদলের ভারত ইমিগ্রেশনের ডিএসপি শ্রী প্রবীর পাল, বিএসএফ ১৭৯ ব্যাটালিয়নের সহকারী কমান্ডার বিপিন জেসওয়াল, কাষ্টমস্ সুপার শ্রী এম বনিক, ইমিগ্রেশন ইনচার্জ শ্রী দেবাসীষ বেনার্জি। বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন বিজিবির মেজর মাহবুব, উদ্ভিদ সাংগনিরোধের সহকারী পরিচালকহাবিব উল্লাহ্, কাষ্টমের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ডিএসবির ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান, ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ, রাজস্ব কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ