Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবক নিহত

  |   বুধবার, ৩০ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবক নিহত

বিশেষ প্রতিনিধি: আখাউড়ায় অবৈধ ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে আখাউড়া-চান্দুরা সড়কের আখাউড়া পৌরসভার দুর্গাপুর চন্ডিমুড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৫টায় দুর্গাপুর গ্রামের ছগির আহমেদের এ. ছগীর নামের ইট বহনকারী একটি অবৈধ ট্রাক্টর দ্রুত বেপরোয়া আখাউড়ার দিকে আসছিল। হঠাৎ এই অবৈধ গাড়ির হেলপার সবুজ মিয়া (৩০) নিজেকে সামলাতে না পেরে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে যায়। মাথায় রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সবুজ মৃত্যু বরণ করে। নিহত সবুজ মিয়া আখাউড়া করুয়াতলী গ্রামের দুলাল মিয়ার পুত্র। দুর্ঘটনার পর গাড়ি চালক ডালিম পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগণ সগির আহমেদের অবৈধ ট্রাক্টরটি আটক করেছে।
এদিকে স্থানীয় লোকজন এসব অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমীন জানান, পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।
এ ব্যপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ