| রবিবার, ১১ অগাস্ট ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
সাইফ খান#
ঈদের দিনের মত, প্রতিটি দিন হোক, সবার জীবনে অনাবিল আনন্দের। পবিত্র ঈদ-উল- আজহা উপলক্ষে জন প্রিয় অনলাইন আখাউড়ার আলো ২৪ পরিবার ও ব্রাহ্মণবাড়িয়া বাসি সহ দেশবাসী কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাঠক প্রিয় অনলাইন আখাউড়ার আলো ২৪ ডট কমের সম্পাদক মো:সাইফুল ইসলাম।
শুভেচ্ছা বার্তায় মো:সাইফুল ইসলাম সকলকে পবিত্র ঈদ-উল- আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সেইসাথে ঈদ মোবারক জানান। তিনি সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আযহা। সামর্থ্যবান মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।