Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় যাত্রীসেবায় সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট।

  |   রবিবার, ১১ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় যাত্রীসেবায় সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের রোভার স্কাউট।

অমিত হাসান অপু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়
ঈদ উপলক্ষে গতকাল ১০ আগস্ট শনিবার সকালে রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীসেবায় নিয়োজিত রয়েছে সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ। গ্রুপের সদস্যরা ঈদে ঘরমুখো যাত্রীদের বিভিন্ন সেবা দিয়ে সহায়তা করছেন।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঘুরে ও স্কাউট গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি গ্রুপের ২৫ জন রোভার স্কাউট সদস্য প্রতি বছরের মতো এবারও ঈদে ঘরে ফেরা যাত্রীদের সেবা দিচ্ছেন। আখাউড়া রেলওয়ের সঙ্গে অন্তর্ভূক্ত এই গ্রুপ এক টি হলো সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গুপ ।।

একটি গ্রুপে ২৫ জন রোভার স্কাউট সদস্য রয়েছেন। তারা সবাই বিভিন্ন
স্কুল ও কলেজ এর শিক্ষার্থী। আজ দিনব্যাপী এই স্কাউট গ্রুপ সকাল ৯টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত যাত্রীদের সেবা দেন।

এই সময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে জেলা স্কাউটস এর সহকারী কমিশনার জনাব আব্দুল মমিন বাবুল, জেলা সম্পাদক আহসান কবির লিটন, স্টেশন সুপারিনটেনডেন্ট খলিলুর রহমান, গ্রুপের প্রতিষ্ঠাতা নাজমুল হাসান ভূইয়া গ্রুপ সহসভাপতি সমীর চক্রবর্তী, সম্রাট খাদেম এবং সূর্য সৈনিক গ্রুপের সম্পাদক মোঃ রাকিব হাসান সহ আখাউড়া রেলওয়ে জিআরপি থানার পুলিশ সদস্যরা।

স্কাউট গ্রুপের কয়েকজন সদস্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মূল গেটে পুলিশ সদস্যদের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা বহিরাগতদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। টিকিট ছাড়া প্লাটফর্মে প্রবেশ নিষিদ্ধ থাকলেও বহিরাগতরা সবসময়ই প্লাটফর্মে ঘোরাফেরা করে থাকেন। এবার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে কর্তৃপক্ষ। বহিরাগতদের কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। এ কাজে আনসারদের চেয়ে স্কাউট গ্রুপের সদস্যদের বেশি তৎপরতা দেখা গেলো।

এছাড়া গ্রুপের ৫ জন সদস্য প্লাটফর্মের মূলগেটের ভেতরে টেবিল নিয়ে বসে আছেন। তারা বিভিন্ন ট্রেনের সময়সূচি যাত্রীদের জানিয়ে দিচ্ছেন। কেউ যাত্রীদের ট্রেনে উঠতেও সহায়তা করছেন।

সূর্য সৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ রাকিব হাসান আখাউড়া আলো২৪.কমকে বলেন, বহু বছর ধরে দুই ঈদ এর সময় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকেন।

কি ধরনের সেবা দেন জানতে চাইলে রাকিব হাসান বলেন, আমরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করি। এর মধ্যে যাত্রীদের ট্রেনের সময়সূচি জানিয়ে দেওয়া, বিনা টিকিটে প্লাটফর্মে প্রবেশকারীদের ধরে টিসি’র (টিকিট চেকার) কাছে হস্তান্তর, কখনও বহিরাগতরা বের হতে না চাইলে বা খারাপ আচরণ করলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছেও সোপর্দ করি।

এছাড়া বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের মালামাল এগিয়ে দেওয়া ও তাদের ট্রেনে উঠতে সহায়তা করে থাকি। ট্রেন থেকে নামার পর তাদেরকে গাড়িতে ওঠার জন্যও সহায়তা করা হয়।

তিনি আরো যাত্রীদের উদ্দেশে বলেন, সবাই যেন টিকিট কেটে রেল ভ্রমণ করেন। তাদের সবার ঈদযাত্রা শুভ ও নিরাপদ হোক এটাই প্রত্যাশা করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ