Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বেগম খালেদা জিয়ার জন্মদিন বার বার বদলানো হচ্ছে-আইন মন্ত্রী

  |   শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বেগম খালেদা জিয়ার জন্মদিন বার বার বদলানো হচ্ছে-আইন মন্ত্রী

আখাউড়া প্রতিনিধি#

আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারী দুই জন কোথায় আছে আমরা জানি, একজন কানাডা আর একজন যুক্তরাষ্ট্রে আছে। বাকী ৪ জনের ব্যাপারে খোজ নেয়া হচ্ছে। 

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিকে অচিরে ফিরিয়ে আনা হবে। কানাডায় অবস্থানরত খুনিকে ফিরিয়ে আনতে আমরা কুটনৈতিক ও আইনী লড়াই করছি। বঙ্গবন্ধুর হত্যাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের ফিরিয়ে এনে বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশন চত্বরে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন। 

শোক সভায় আইনমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার জন্মদিন প্রত্যেক দিন বদলায়। আজকে যদি জন্মদিন পালন করে তাহলে ৭৫তম হবে না, হবে প্রথম জন্মদিন। এরপরে আরো কত যে জন্মদিন আসবে তা আল্লাহ ভালো জানে।

আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার ভুইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাসেদুল কাউছার ভু্ইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া,আওয়ামিলীগের যুগ্ন আহ্বায়ক সেলিম ভূইয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামী,সাবেক পৌর মেয়র নূরুল হক ভূইয়া,যুব লীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্র লীগের সভাপতি সাহাব উদ্দীন বেগ সাপলু,সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ