| শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
দ্বীন ইসলাম খাঁন#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে “উত্তরণ” সংঘের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ শুরু করার পূর্ব মুহুর্তে ডেঙ্গু রোগের প্রতিরোধ উপায় নিয়ে বিভিন্ন আলোচনা করেন পাশাপাশি দেবগ্রামের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে এ সংগঠণ টি।
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে উত্তরণ সংঘের সাধারণ সম্পাদক ইকবাল আহাম্মেদ খানের সঞ্চালনায় ও উত্তরণ সংঘের সভাপতি হাজ্বী আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, বিশেষ অতিথী ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহামেদ নিজামী, যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মুমিন বাবুল, কৃষি ব্যাংক আখাউড়া শাখার ম্যানেজার কামাল আহমেদ খান, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভানেত্রী মন্জুয়ারা বেগম,উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, বাবুল কাউন্সিলর, দেবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শেখ মাহফুজ মিয়া, দেবগ্রাম ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি কাদির মোল্লা প্রমূখ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাদল আহাম্মদ খান,মো: সাইফুল ইসলাম, আশ্রাফুল মামুন, সাদ্দাম হোসাইন, লিয়াকত মাসুদ প্রমূখ।