Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতে বিজেপি প্রার্থীকে হারিয়ে মুসলিম প্রার্থীর অবিশ্বাস্য জয়

  |   শুক্রবার, ০১ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতে বিজেপি প্রার্থীকে হারিয়ে মুসলিম প্রার্থীর অবিশ্বাস্য জয়

উত্তর প্রদেশে কৈরানা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী মৃগঙ্কা সিংকে হারিয়ে মুসলিম প্রার্থী তাবাসসুম হাসান জয়ী হয়েছেন। ৪৯ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি মৃগঙ্কা সিংকে পরাজিত করেছেন।উত্তর প্রদেশ বিজেপিশাসিত এলাকা। এই অঞ্চলে বিজেপির এই হারকে সরকারের মিথ্যা প্রতিশ্রুতির বাগাড়ম্বরের ওপর সত্যের জয় বলে অভিহিত করেছেন তাবাসসুম হাসান। তিনি বলেন, এটা আসলে মৃগঙ্কা সিংয়ের পরাজয় বা আমার জয় নয়। এটা আসলে পরাক্রমশালী নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের পরাজয়।এই জয়কে বিজেপির জন্য লাল বিপদ সংকেত আখ্যা দিয়ে তাবাসসুম হাসান বলেন, বর্তমানে মহাজোটের এটা শুরু, ভবিষ্যতে তা আরো মজবুত হবে। উল্লেখ্য, আরএলডি প্রার্থী তাবাসসুম হাসানকে কংগ্রেস, সপা, বসপা ও অন্যরা সমর্থন জানিয়েছিলো।ভারতে গত সোমবার ১০টি রাজ্যে লোকসভা ও বিধানসভার মোট ১৫ আসনে বিধানসভার উপনির্বাচন হয়। এর মধ্যে মহারাষ্ট্রের পালঘর ও ভান্ডারা-গোন্দিয়া, উত্তরপ্রদেশের কৈরানা এবং নাগাল্যান্ডের নাগাল্যান্ড লোকসভাসহ মোট চারটি লোকসভা আসন রয়েছে।বৃহস্পতিবার তার ফল প্রকাশিত হয়েছে। সর্বশেষ বেসরকারি ফলে বেশির ভাগ আসনেই বিজেপি প্রার্থীকে পরাজিত করে বিরোধী প্রার্থীরা জয়ী হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ