Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

  |   শনিবার, ০২ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় শনিবার মরহুম সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষ্যে আখাউড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে কলেজপাড়া বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মুসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথি হাফিজুর রহমান মোল্লা কচি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে মুক্ত করা যাবে না। আন্দোলনের মাধ্যমে উনাকে আমরা মুক্ত করে আনবো। তিনি আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে আখাউড়া উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠেনের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি জহিরুল হক খোকন বলেছেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। দেশে ৫ই জানুয়ারীর মত নির্বাচন হতে দেয়া হবে না।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা এ্যড. গোলাম সারোয়ার খোকন, জিল্লূর রহমান, আনিসুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, সৈয়দ শাহ আমান উল্লাহ, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মুনসুর মিশন, সহ-সভাপতি জয়নাল আবেদীন আব্দু, উপজেলা বিএনপি নেতা ডা: খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সভাপতি বাহার মেম্বার, সাধারন সম্পাদক শাহাদত হোসেন লিটন, উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি মো: জাকির হোসেন উ্পজেলা ছাত্রদলের সভাপতি আল আমীন মোল্লা, প্রমুখ।
পৌর যুবদল সভাপতি মো:জাকির হোসেন জানান, অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ