Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’-আইনমন্ত্রী

  |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

‘ক্যাসিনোর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না’-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম#

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনা সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর)  সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় আনিসুল হক বলেন,বাংলাদেশের বাউন্ডারিতে যারা অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করে এধরনের অপরাধ ও দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যতই ক্ষমতাসিন হোক না কেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

বিএনপি সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। তাদের ( বিএনপি) যে চেয়ারম্যান তিনি হচ্ছেন এতিমের টাকা চোর। আদালতের সাব্যস্ত এবং এতিমের টাকা চুরি করার অপরাধে তাকে জেল দেয়া হয়েছে।

তাদের যে সিনিয়র কো চেয়ারম্যান তিনি হচ্ছেন  দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী। তিনি মুচলেকা দিয়ে বলেছেন, আমি অপরাধী।  আমাকে ক্ষমা করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। আনিসুল হক বলেন, সেই  দলের নেতা যারা এখন পর্যন্ত চেয়ারম্যান এবং  কো চেয়ারম্যান বদলাতে পারে না তাদের এসব কথা বলা সাজে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,উপজেলা আওয়ামিলীগের আহ্ববায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া উপজেলার চেয়াকম্যান্ড আবুল কাসেম ভূইয়া,কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কাইছার জীবন প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ