Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদকসহ আওয়ামীলীগ নেতা আটক।

  |   সোমবার, ০৪ জুন ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদকসহ আওয়ামীলীগ নেতা আটক।

বিশেষ প্রতিনিধি: আখাউড়ায় ইয়াবাসহ সিরাজ খন্দকার (৪৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে আখাউড়া মনিয়ন্দ ইউপি কার্যালয়ের সামনে থেকে বিজিবি তাকে আটক করে।
বিজিবি জানায়, আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সফিকুল ইসলাম নেতৃত্বে মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের সদস্যরা মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের পাকা সড়ক থেকে সিরাজ খন্দকারকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ১০৯ পিস ইয়াবা পাওয়া যায়। পরে দুপুরেই বিজিবি সিরাজ খন্দকারকে আখাউড়া থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে বলে বিজিবি হাবিলদার সফিকুল ইসলাম জানিয়েছেন।
আখাউড়া মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান শিশু জানায় আটককৃত সিরাজ খন্দকার আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মনিয়ন্দ দক্ষিন পাড়ার মঙ্গু খন্দকারের পুত্র এই সিরাজ খন্দকার।
এদিকে পুলিশ সূত্রে জানাগেছে, তার বিরুদ্ধে থানায় একটি খুনের মামলাও রয়েছে। মাদকের মামলা আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ