| বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বর্তমান পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল আওয়ামী লীগের সভাপতি পদে সমর্থন করেছে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সহ তৃনমূল নেতা কর্মীরা ।
তাকজিল খলিফা কাজল কে সভাপতি পদে জয়ী করার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীর বাজার সংলগ্ন মাঠে এক সমর্থন সভার আয়োজন করা হয়।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মাস্টার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন।
দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মোঃ দানিস খলিফা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক শফিক আলেয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু।
এছাড়াও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড এর আওয়ামী লীগ এর সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মী এবং এলাকার বিপুল পরিমাণ মানুষ উক্ত সভায় উপস্থিত হয়ে তাকজিল খলিফা কাজল কে আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করার জন্য তাদের সমথর্ন ব্যাক্ত করেন।