Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় পলাতক মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক।

  |   রবিবার, ২০ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পলাতক মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পলাতক চিহ্নিত  মাদক ব্যবসায়ী জামাল ও মুজিবুরের  বাড়ির মালামাল ক্রোক করেছে আখাউড়া থানা  পুলিশ।

ওই দু’জন  মাদক ব্যবসায়ীর মধ্যে জামাল মিয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছ মিয়ার ছোট ভাই এবং মুজিবুর উত্তর ধর্মনগর গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে।

আখাউড়া থানা সূত্রে জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের নির্দেশে ওই দুইজন মাদক মামলার পলাতক আসামির বাড়ি থেকে দু’টি ফ্রিজ, ২ টি কাঠের আলমারী, একটি খাট, টেবিল ফ্যানসহ হান্ডি পাতিল জব্দ  করা হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, তাদের বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট হয়েছে। বিচারাধীন মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে উপস্থিত না হওয়ায় অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

ওই নির্দেশের আলোকে পুলিশ ক্রোকি পরোয়ানা তামিল করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ