Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আটক।

  |   বুধবার, ২৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আটক।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো:সাদ্দাম হোসেন (২০) নামে এক পেশাদার ছিনতাইকারী ও মো: জসিম উদ্দীন হাওলাদার(৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক  করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার নয়াদিল এলাকা থেকে মো:সাদ্দাম হোসেন কে এবং রেল ষ্টেশন এলাকা থেকে মো:জসিম উদ্দীন হাওলাদারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মো: সাদ্দাম হোসেন উপজেলার নয়াদিল গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে অপরদিকে মো:জসিম উদ্দীন হাওলাদার শরীয়তপুরের মো:জলিল উদ্দীন হাওলাদারের ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন,আটককৃত সাদ্দাম হোসেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর চলন্ত ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের নয়াদিল রেলসেতু এলাকায় ধীরে চলাচল করে এসময় দরজা বা জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বল্লে সে ট্রেন যাত্রীকে আঘাত করে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি আরে বলেন, আটকৃত সাদ্দামের বিরুদ্ধে ছিনতাইসহ ট্রেনে পাথর নিক্ষেপ করার একাদিক অভিযোগ রয়েছে।আটককৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ