Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু।

  |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে জতিশ চন্দ্র পাল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলসেকশনের গঙ্গাসাগর রেল সেতুর দক্ষিণ পাশ থেকে রেলওয়ে  পুলিশ তার লাশ উদ্ধার করে।
তিনি আখাউড়া – লাকসাম নির্নাণাধীন রেলপথের রেলওয়ে তমা কনস্ট্রাকশন কোম্পানির শ্রমিক ছিলেন।

সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মগড় গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র পালের ছেলে।
তার স্ত্রী সুভারানী দাস জানান তার স্বামী তমা কনষ্ট্রাকশন কম্পানিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রেলে কাটা পরে তার মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি  জানান, গঙ্গাসাগর রেলব্রিজ পার হতে গিয়ে রাতে এ পথে চলাচলকারী যে কোন এক ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল লাশকাটা ঘরে পাঠানো প্রস্তুুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ