Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

কর্মস্থলে যেতে পারলেননা জাহাঙ্গীর সঠিক তদন্তের দাবী পরিবারের।

  |   রবিবার, ২৭ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

কর্মস্থলে যেতে পারলেননা জাহাঙ্গীর সঠিক তদন্তের দাবী পরিবারের।

বিশেষ প্রতিনিধি#

ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারলেন না জাহাঙ্গীর আলম।ষড়যন্ত্রকারীদের চক্রান্তর বেড়াজালে অপরাধী না হয়েও অপরাধী হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগরে কারাভোগ করেছেন।

সে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রূপনগর গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে।
তিনি মালয়েশিয়া কুয়ালালামপুরে একটি কোম্পানিতে ২০০৭ সাল থেকে চাকরি করছেন।  গত তিন মাস ছুটি শেষ করে ১৬অক্টোবর মালয়েশিয়াতে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল।

১৫ অক্টোবর কসবা উপজেলা শীতল পাড়া গ্রামের রতন মিয়া নামে এক ব্যক্তি মালয়েশিয়াতে তার বড় ভাই সজীব অসুস্থ থাকায় কিছু হার্টের ওষুধসহ  একজোড়া জুতা জাহাঙ্গীর এর কাছে নিয়ে আসেন তার বাড়িতে।
১৬ অক্টোবর ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল জাহাঙ্গীরের।
তার কাছে ব্যাগে রাখা জুতার ভিতর ইয়াবা রয়েছে বলে এমন তথ্যের ভিত্তিতে বহির্গমন বোডিং কাউন্টারের সামনে থেকে সিটিএসবি বিমানবন্দর জোন  জাহাঙ্গীরকে আটক করে।

এসময় তার ব্যাগের ভেতর থেকে প্রাপ্ত জুতায় তল্লাশি চালিয়ে ১২৮পিস ইয়াবা উদ্ধার করে।  তিনি এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীরের পরিবার ও এলাকাবাসীর দাবি,  জাহাঙ্গীর ছোটকাল থেকে সে কখনো সিগারেট পর্যন্ত খায়না।  সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। এলাকায় সে খুব ভালো মানুষ হিসাবে বেশ সুনাম রয়েছে।
মালয়েশিয়ায় যে কোম্পানিতে জাহাঙ্গীর চাকরিরত ওই কোম্পানিতে কসবার সজীব নামের লোকটি জাহাঙ্গীর  ছুটিতে দেশে থাকায় তার স্থানে চাকরি করছেন। জাহাঙ্গীরের ছুটি শেষে কর্মস্থলে ফিরে যাওয়াতে ওই সজিবকে স্থানটি ছেড়ে দিতে হবে। তাই জাহাঙ্গীর যাতে তার কর্মস্থলে আর ফিরে যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র করে মালয়েশিয়ায় থাকা সজিব তার স্বজনদের দিয়ে এ চক্রান্ত করে  তাকে ফাঁসিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি মো:রুস্তম ভূইয়া  বলেন, জাহাঙ্গীর একজন পরহেজগার মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। সে কখনো ইয়াবা সেবন করতে পারেন না।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তার মুক্তি দাবি জানান পরিবার, এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ