Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় দুই ট্রেনের সংর্ঘষে নিহত ১৫ আহত অর্ধশতাধিক

  |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় দুই ট্রেনের সংর্ঘষে নিহত ১৫ আহত অর্ধশতাধিক
বিশেষ প্রতিনিধি#

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তুর্না নীশিতা ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার রাতে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সাথে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার রাত পৌনে ৪টায় এই দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বরকত উল্লাহ। তিনি বলেন, উদ্ধার অভিযানে আমাদের একটি টিম গেছে। তারা ফিরে আসার পরে আমরা জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ পাওয়া গেছে। হতাহতদের উদ্ধার কাজ চলছে। দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকতে পারে বলেও জানান তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাওয়া উদয়ন এক্সপ্রেস মন্দবাগ লুপ লাইনে প্রবেশ করছিল। একই সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেস পেছন থেকে উদয়নের শেষের ৩ কোচকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর সেখানে স্থানীয় লোকজন উদ্ধার কাজে ছুটে আসে। দুর্ঘটনায় উদয়নের অন্তত ২টি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সিলেট-ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ