Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বিএনপি ভোট কারচুপি’র রাজ্যত্ব সৃষ্টি করেছিল বলেই ইভিএম আনা হয়েছে-আইনমন্ত্রী

  |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বিএনপি ভোট কারচুপি’র রাজ্যত্ব সৃষ্টি করেছিল বলেই ইভিএম আনা হয়েছে-আইনমন্ত্রী

মো:সাইফুল ইসলাম

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উনারা (বিএনপি) ভোট কারচুপি’র রাজ্যত্ব সৃষ্টি করে ছিলেন, এটা থেকে বের আনার জন্য ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেলস্টেশন চত্ত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা। উনারা চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। জনগণের ভোটার ভোটাধির সহজ ভাবে প্রয়োগ করা জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়।

বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজ ভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ