Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে বসছে হেলথ ডেস্ক।

  |   শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনাভাইরাস সংক্রমন ঠেকাতে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে বসছে হেলথ ডেস্ক।

মো:সাইফুল ইসলাম 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্টে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আগামী সোমবার(২৭)জানুয়ারি থেকে হেলথ ডেস্ক বসানোর উদ্দোগ নিচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

এমনটাই বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম তিনি জানান করোনাভাইরাস সম্পর্কে আমরা সতর্কতা অবলম্বন করছি। গত বুধবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য দফতর থেকে এ সম্পর্কিত নির্দেশনার একটি চিঠি আমাদের কাছে পৌছেছে।

সে অনুযায়ী আগামী সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আমাদের হেলথ ডেস্ক বসানো হবে। আশুগঞ্জ নৌবন্দরেও এই সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি আরও বলেন, মূলত আমাদের হেলথ ডেস্কের কর্মীরা চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি ও ভারতীয় কোনো নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কি-না সেটিও শনাক্ত করবেন। যদি এমন কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায় তাহলে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ইতি মধ্যে চীনে করোনা ভাইরাস মহামারীর আকার ধারন করেছে।ভারতেও করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আ:হামিদ জানান এই আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ