| বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ ৬জনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌরশহরের দেবগ্রাম হাই স্কুলের সামনে থেকে ৭৫৪ পিচ ইয়াবা মাদক বিক্রির ৫৫০০টাকা ও মাদক ব্যবসার হিসাবের কাগজ পত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১।মো:রুবেল মিয়া(২৩)২।মো: আমির খাঁ(৩২)৩।মো:তৌহিদুল ইসলাম(৩০)৪।সুমন মিয়া(২৩) ৫।রহমান মিয়া(৩৮) ৬।কামরুল হাছান ভূইয়া(৩০)
আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মাদকের মামলা সহ আইনগত ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে।