Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী আহত

  |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী আহত

মো:সাইফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় শাহীনূর (৫) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার দুপুরে আখাউড়া-কসবা সড়কের পৌরশহরের দেবগ্রাম এলাকায় দুর্ঘটনা ঘটে। আহত শাহীনূর দেবগ্রামের ভাড়াটিয়া বাসিন্দা হারিছ মিয়ার মেয়ে। সে আখাউড়া দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।

দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসী বলেন, স্কুল ছুটির পর অন্যসব শিক্ষার্থীদের সঙ্গে শাহীনুর রাস্তা পার হচ্ছিল। এ সময় আখাউড়া পৌরশহরের দিকে বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিক্সার নীচে চাপা পড়ে শাহীনূর।

গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসা দেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহানাজ রশিদ বলেন, দূর্ঘটনায় শিশুর মুখে, কানে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাকে উন্নত চিকিৎসার নির্দেশনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ