Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ভারতীয় ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চট্টগ্রামের পথে।

  |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ভারতীয় ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চট্টগ্রামের পথে।

অমিত হাসান অপু

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চার দিনের সফরে বাংলাদেশে আসেন।

আজ মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি আখাউড়া -আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে পৌঁছলে আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি দলটিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে দলটি আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে পৌছালে ভিআইপি লাউঞ্জে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

ত্রিপুরার স্যন্দন পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তী
ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে “মুজিব বর্ষ” উপলক্ষে  ত্রিপুরারাজ্যের সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক একাদশের’ সাথে ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় এম এ আজিজ ষ্টেডিয়ামে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন।

সফরকালে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ ছাড়াও ভারতের সাংবাদিক প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে পরস্পর পেশাগত অভিজ্ঞতা এবং সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়াও নগরীর পর্যটন স্থানগুলো ঘুরে দেখবেন।

প্রতিনিধি দলে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ- সভাপতি সুপ্রভাত দেবনাথ, সিনিয়র সাংবাদিক সান্তুনু বণিক, জাকির হোসেন অভিষেক  দেববর্মাসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস, ভারত-বাংলাদেশ সাংবাদিক সমন্বয়ক ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, সাংবাদিক সাদ্দাম হোসাইন, আবির মোহম্মদ, ইসমাইল হোসেন, পারভেজ, অপু ,নাঈম।

উল্লেখ্য, চট্টগ্রাম প্রেসক্লাবের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৯ সালে স্যন্দন পত্রিকার ৫০ বছর পুর্তি উপলক্ষে  চার দিনের সফরে আগরতলায় প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন কর্মসুচী অংশগ্রহণ করণে। এসময় তারা ত্রিপুরার পর্যটন স্পটগুলো পরিদর্শনে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মধ্যদিয়ে দু’দেশের সংস্কৃতি আদান প্রদান করেন। ১৪ফেব্রুয়ারি এ পথেই দলটি নিজ দেশে ফিরবে বলে কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ