Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

অবশেষে খাদ্য সামগ্রী পেল অন্ধপল্লীর সদস্যরা

  |   সোমবার, ৩০ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

অবশেষে খাদ্য সামগ্রী পেল অন্ধপল্লীর সদস্যরা
মো:সাইফুল ইসলাম

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানবেতর জীবন যাপন করছে অন্ধ পল্লীর ৪০টি পরিবার গতকাল এ শিরোনামের সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত হওয়ার পর তাদের সহযোগীতায় এগিয়ে এসেছে অনেক গুলো সামাজিক সংগঠন।

আজ সোমবার সকাল ১১টায় অরাজনৈতিক সেচ্ছাসেবী মূলক সংগঠন সুহৃদ এর পক্ষ থেকে এসব অন্ধ পল্লীর ৪০টি পরিবারের শতাদিক মানুষের মাঝে চাউল,ডাউল,পিয়াজ,তৈল সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম তার নিজ অর্থায়নে এসব পরিবারের মাঝে খাবার বিতরন করেন।

এছাড়া উপজেলা প্রশাসনক পক্ষ থেকে দুপুরে ১০টি অন্ধ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে আখাউড়া উপজেলা অন্ধ কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুকবুল মিয়া (৬০)গনমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় ইউ পি সদস্য মো: ইউছুপ মিয়া জানান,অন্ধ পল্লীর সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে প্রচার করার পর বিভিন্ন সংগঠন সহযোগীতার হাত বাড়িয়েছে এ জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

উল্লেখ্য করোনাভাইরাস সংক্রমণ রোধে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে আখাউড়ায় মানবেতর জীবনযাপন করছেন অন্ধপল্লীর বাসিন্দারা।

ওই অন্ধরা আখাউড়া রেলওয়ে স্টেশন হয়ে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন যাত্রীদের কাছে হাত পেতে যা পায় তা দিয়ে চলে তাদের সংসার। করোনা মহামারীর কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্ধপল্লীর বাসিন্দাদের স্টেশনে যাওয়া বন্ধ হয়ে যায়

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ