Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়া পৌরশহরে দুর্ধর্ষ চুরি, পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক

  |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়া পৌরশহরে দুর্ধর্ষ চুরি, পুলিশ বলছে বিষয়টি রহস্যজনক

 

 আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দূবৃত্তরা এসময়ে ঘরে কয়েকজন কে বেধে রেখে নগদ ৭৫ হাজার টাকা কয়েক ভরি স্বর্নালংকার, মোবাইল, বিভিন্ন মালামাল সহ প্রায় ৩ থেকে চার লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত ২ টার সময় অত্র পৌরসভার দেবগ্রামের রিমন খানের বাড়ীতে। এসময় রিমন খানের পরিবারের কেহ বাড়ীতে ছিলেন না।

তবে পুলিশ বলছে বিষয়টি খুবই রহস্যজনক এটি পরিকল্পিত ডাকাতি না না সংঘবদ্ধ চোরের দলের কাজ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কসবা -আখাউড়া সার্কেল এএসপি ও অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছেন, গতকাল রাতে রিমন খান একটি বিয়ের অনুষ্ঠানে চলে যাওয়ায় তার পরিবারের লোকজন বাড়ীতে ছিলেন না। তারা কৌশলে তালা ভেঙ্গে বাড়ীতে থাকা ব্র্যাক কর্মকর্তা ও তার পরিবারের লোকজন কে বেধে এই লুটপাট করেছে দূর্বৃত্তরা।

এবিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি বিষয়টি খুবই রহস্যজনক এটি দুর্ধর্ষ চোরের দলের ঘটনা নাকি ডাকাতির ঘটনা বিষয়টি আমরা তদন্ত করে দেখছি এবং পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ