Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

একসঙ্গে দুই নারীকে বিয়ে করছেন রোনালদিনহো!

  |   বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

একসঙ্গে দুই নারীকে বিয়ে করছেন রোনালদিনহো!

ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ে করার প্রচলন ইউরোপিয়ান দেশগুলোতে রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোতে এর প্রভাব বিদ্যমান। কিন্তু একসঙ্গে দুই নারীকে একই সময়ে বিয়ে করার ঘটনা অনেকটা তাক লাগানোর মতই। আবার এই কাজ যদি করে থাকেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি রোনালদিনহো তখন সেটি খবরের শিরোনাম হবেই। ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, একসঙ্গে নিজের দুই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগস্টেই বিয়ের কাজটি সেরে ফেলবেন সাবেক বর্ষসেরা এই ফুটবলার।রোনালদিনহোর দুই বাগদত্তার নাম প্রিসিলা কোয়েলহো ও বেয়াত্রিজ সাউজা। ২০১৭ সালের ডিসেম্বর থেকেই তারা একসঙ্গে রোনালদিনহোর রিও ডে জেনেরিও মেনসনে ২০১৬ সাল থেকে বেয়াত্রিজের সাথে প্রেম করে যাচ্ছেন সাবেক এই বার্সেলোনা তারকা। প্রিসিলার সাথে যা শুরু হয় আরো আগে।সম্প্রতি দুই প্রেমিকাকে একই রকম পারফিউম, একই রকম জামা উপহার দিয়েছেন রোনালদিনহো। তাছাড়া দুই প্রেমিকা দৈনিক ১৫০০ পাউন্ড ভাতা পান। সেটা দিয়ে নিজেদের ইচ্ছেমত খরচ করতে পারেন তারা। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের মতে, গত বছরের জানুয়ারিতে দুই প্রেমিকা সাউজা এবং কোয়েলহোর হাত ধরে তাদের বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। তাদেরকে একই সঙ্গে এংগেজমেন্ট রিংও পরান তিনি।তবে দু’জন একসঙ্গে থাকলে নানা রকম সমস্যা হতে পারে, মানুষের এমন কথা উড়িয়ে দিয়েছেন রোনালদিনহোর দুই প্রেমিকা। দু’জন খুব সৌহার্দ্যপূর্ণভাবে সংসার করবেন বলে জানিয়েছেন। এদিকে দুই নারীকে বিয়ে করার উদ্যোগে রোনালদিনহোর ওপর চটেছেন তার বোন ডেইসি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ভাইয়ের বিয়েতে আসবেন না তিনি। রোনালদিনহোর বোন না আসলেও ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোর দায়িত্ব পড়েছে তার প্রতিবেশী বন্ধু গায়ক হোর্হে ভার্সিলোর উপর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ