Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

  |   শনিবার, ২৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান

আখাউড়ার আলো২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার মা শিরিন রেজা। সাকিবের মা বলেন, ‘বিকেল সাড়ে ৪টায় ভিডিও কলে আমাদের পরিবারের নতুন অতিথিকে দেখেছি। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে। পরিবারের সবার জন্য এটা খুশির খবর। তবে করোনার কারণে একটু দুশ্চিন্তা হচ্ছে। আশা করি, মেয়েটা আমাদের জন্য সুখবর নিয়ে এসেছে। সবাই ওদের জন্য দোয়া করবেন।’

 

 

 

সাকিব যে দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তা আগেই সামাজিক যোগাযোগ মাধ্যামে জানিয়ে দিয়েছিলেন। গত ৭ এপ্রিল নিজের অফিসিয়াল ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডার তার বড় মেয়ে আলায়নার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বিগ সিস্টারহুড।’

 

০৭ এপ্রিল সাকিবের ফেসবুকে পোস্ট করা ছবিএর আগে নিউইয়র্কে ২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব-শিশির দম্পতির ঘরে জন্ম হয় তাদের প্রথম কন্যা সন্তান আলায়নার। সেবার যুক্তরাষ্ট্রের পথে থাকতে বাবা হওয়ার খবর পান সাকিব। এবার সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন তিনি।

 

সাকিব ও শিশির বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ