Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ধোনির মেয়েকে অপহরণের হুমকি!

  |   বুধবার, ০৮ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ধোনির মেয়েকে অপহরণের হুমকি!

সাইফ খান# ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি যতটা জনপ্রিয়, নেট দুনিয়ায় যেন তার চেয়ে বেশি জনপ্রিয় মেয়ে জিভা। চার বছর বয়সী জিভার এক একটি হাসি-খেলার ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভারতে চলছে জাতীয় নির্বাচন। সম্প্রতি ছোট্ট জিভা ইনস্টাগ্রামে ধোনির কোলে বসে গোটা দেশকে বার্তা দিয়েছে, ‘মা-বাবার মতো সবাই ভোট দিন।

আর বিখ্যাত বাবা মাঠে খেলতে নামলে গ্যালারি থেকে উৎসাহ দেয়া তো আছেই। জিভার আধো আধো কথা আর ‘কিউটনেসে’ অনেকেই তার ভক্ত হয়ে উঠেছেন।

কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তাও আছেন তাদের মধ্যে। আদুরে জিভাকে অপহরণেরই হুমকি দিয়ে বসেছেন বলিউডের এই অভিনেত্রী। মজা করে করা টুইটে এমন দুষ্টুমি করেছেন তিনি।

গত রোববার মোহালিতে প্রীতির দলের কাছে হারে ধোনির চেন্নাই। ম্যাচের ঠিক পরেই বন্ধু ধোনির সঙ্গে আলাপচারিতায় মেতে উঠতে দেখা যায় প্রীতিকে।

 

তার পরে টুইট করে প্রীতি লেখেন, ‘ক্যাপ্টেন কুলের অসংখ্য ভক্তের মধ্যে রয়েছি আমিও। সম্প্রতি আমি জিভার ভক্ত হয়ে উঠেছি। ধোনিকে আমি সতর্ক করে দিচ্ছি, আমি জিভাকে অপহরণ করতে পারি।

সূত্র: অনলাইন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ