Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বঙ্গবন্ধুর আরেক খুনি মাজেদ ফাঁসিতে ঝুললো

  |   শনিবার, ১১ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বঙ্গবন্ধুর আরেক খুনি মাজেদ ফাঁসিতে ঝুললো

আখাউড়ার আলো২৪ ডেস্ক:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

 

রবিবার (১২ এপ্রিল) রাত ১২ টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

এরপর ১৫ মিনিট তার দেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরে তার দেহ ফাঁসি দড়িতে থেকে নামানো হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, রাত ১২টা ১ মিনিটে মাজেদকে ফাঁসিতে ঝুলানো হয়। এরপর ১৫ মিনিট ঝুলিয়ে রাখা হয় তার দেহ। পরে সেখান থেকে নামিয়ে উপস্থিত চিকিৎসক দিয়ে পরীক্ষা করা হয়। তখনই মৃত ঘোষণা করা হয়।

 

এদিকে, মাজেদের ফাঁসি কার্যকর করতে যেসব কর্মকর্তা উপস্থিত ছিলেন, তারা সবাই করোনা ভাইরাসের কারণে গ্লাভস, মাস্ক এবং চশমা পরেছিলেন। এমনকি জল্লাদের ক্ষেত্রেও ছিল এ ব্যবস্থা।

 

এ বিষয়ে মাহবুবুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রোটেকশন হিসেবে আমরা সবাই এখানে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও চোখে চশমা পরা অবস্থায় ছিলাম। প্রোটেকশন নিয়েই খুনি মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

 

এর আগে শনিবার (১১ এপ্রিল) রাতে কারা চিকিৎসক কারাগারের ভেতর ঢোকেন। এছাড়াও রাত সোয়া ১০টার দিকে ঢাকার সিভিল সার্জন এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার সিভিল সার্জন, একজন মাওলানা, একজন ইমাম কারাগারের ভেতরে যান।

 

পরে রাত ১০টা ৫২ মিনিটে কারাগারে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

 

জল্লাদ শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে মো. আবুল, তরিকুল ও সোহেলসহ দশ সদস্যের একটি দল আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করেন। মো. শাহজাহান ভূঁইয়া দীর্ঘ ৪১ বছর ধরে কারাবন্দি। জল্লাদ শাহজাহান এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ ঘাতককে ফাঁসির দড়িতে ঝুঁলিয়েছেন।

 

এছাড়া এদেশের কয়েকজন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যা মামলার আসামি খুকু, মনির, ডেইজি হত্যা মামলার আসামিদের ফাঁসি কার্যকর করেন জল্লাদ শাহজাহান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ