Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

  |   শুক্রবার, ১০ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

আজ শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাহারা খাতুন দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে তাদের আইনি সহায়তাসহ মনে সাহস যুগিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সংগঠিত করার কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মন্ত্রী বলেন , দেশ ও জাতি আজ একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ আইনজীবী ও নারী নেতৃত্বকে হারালো। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবী সমাজে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকগণ তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করবে।

শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২ টা ২৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিট) থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট সাহারা খাতুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ