Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

  |   বুধবার, ০৮ মে ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি# ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পড়া না পারায় শিক্ষকের বেত্রাঘাতে রিফাত মিয়া নামে এক ছাত্রের চোখ নষ্ট হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রফিকুল ইসলাম নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ গ্রেফতারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারার কারণে বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। এ সময় রিফাতে বাম চোখে বেতের আঘাত রাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এ ঘটনায় রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মো. জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

সূত্র: অনলাইন.

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ