শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের পাশে ক্রিকেটার মুশফিকুর রহিম

  |   শুক্রবার, ২২ মে ২০২০   |   প্রিন্ট   |   ৭০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের পাশে ক্রিকেটার মুশফিকুর রহিম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে কৃতি  ক্রিকেটার মুশফিকুর রহমান প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন। মুশফিকুর রহিম ব্যক্তিগত উদ্যোগে ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি
ফাউন্ডেশন (ডিডিএফ) হুইল চেয়ার ক্রিকেট দলের খোলায়াড় ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে মুশফিকুর রহিমের এসব সহায়তা পৌঁছে দেয় ড্রিম ফর ডিসঅ্যাবিলিটি ফাউন্ডেশন সংগঠনের
প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েতুল আজিজ মুন্না। এ সময় মুশফিকুর রহিম ভিডিও কলে উপস্থিত হুইলচেয়ার ক্রিকেটারদের অভিনন্দন জানান।  আগামীতে আরো বেশি সহযোগিতার আশ্বাস দেন।

হেদায়েতুল আজিজ মুন্না জানান, মুশফিকুর রহিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী ক্রিকেটারদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ৫০হাজার
টাকা।  এছাড়া ৮০ জন প্রতিবন্ধীর মাঝে ৫০হাজার টাকার খাদ্য সহায়তা দেয়া হয়। মুশফিকুর রহিমের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন হেদায়েতুল
আজিজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ