Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান

  |   বৃহস্পতিবার, ২১ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের উদ্যোগে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ প্রবাসী বন্ধু ঐক্য সংগঠনের উদ্যোগে এলাকার কর্মহীন, গরীব, অসহায় প্রায় দুই শতাদিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, তেল, পেয়াজ, সেমাই, চিনি, গুড়া দুধ এবং কিছমিছ। এছাড়াও ঐ এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে নগত অর্থ সহায়তা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। খাদ্য সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান কালে সংগঠনের উপস্থিত সদস্যগন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস মিয়া, সমাজ সেবক ও প্রবীন ব্যাক্তিত্ব মোঃ দুর্বাজ মিয়া, মোঃ কুদ্দুস মিয়া, মোঃ তীতন মিয়া, মোঃ কবির মিয়া, ব্যাবসায়ী মোঃ জসিম মিয়া, মোঃ ইকবাল মিয়া ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।

 

এসময় উপস্থিত বক্তারা বলেন এই সংগঠনের সকল প্রবাসী সদস্যরা নিজ মাতৃভুমি থেকে অনেক দুরে অবস্থান করেও এলাকার অসহায় মানুষকে ভুলে যাইনি, তাই আমরা তাদের সর্বাঙ্গীন মঙ্গল কারনা করি। এবং তাদের এই ধরনের সেবামূলক কার্য্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছেন সংগঠনের উপস্থিত সদস্যরা। পরে করোনা ভাইরাস থেকে সকলের মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপস্থিত এলাকার ইমাম সাহেবরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ