Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

সৌদি আরবে ওমরাহ হজ করতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা

অমিত হাসান অপু:   |   শনিবার, ২০ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

সৌদি আরবে ওমরাহ হজ করতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা

সৌদি আরবে করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করে সম্প্রতি বিদেশি নাগরিকদের ওমরাহ হজ পালনের অনুমতি দিয়েছে। তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ হজ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

গালফ নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে, শুধু বয়সের সীমাবদ্ধতাই নয়, বিদেশি নাগরিকদের ওমরাহ হজ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ হজ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার একটি পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশি নাগরিকদের ।

পবিত্র মক্কা ও মদিনায় ধর্মীয় ইবাদত পালনে বিদেশিদের অনুমতি প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য সুরক্ষা অ্যাপ চালু করেছে। ওমরাহ হজ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে করোনা মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে পবিত্র মক্কা-মদিনার দুই প্রধান মসজিদে নামাজ আদায়ে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। ফলে সেখানে এখন পূর্ণ ধারণক্ষমতায় নামাজ পড়া যাচ্ছে। তবে মুসল্লিদের মাস্ক পরার নিয়ম এখনও বহাল রাখা হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ