| শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
নিজস্ব প্রতিবেদক:আখাউড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে হোম কোয়ারেন্টাইনের ফাদে পড়েছেন এক ব্যক্তি। সেই সাথে বোনের বাড়ির আরো ৮জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। শুক্রবার রাত ১০টায় আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানাগেছে, আখাউড়া পৌরসভার নারায়নপুর গ্রামের আলী হোসেনের বাড়িতে তার শ্যালক সাব্বির মিয়া (২৫) বেড়াতে আসে।বিষয়টি গ্রামবাসী জানার পর আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনাকে জানায়। পরে আখাউড়া থানার এসআই তাজুল ইসলামসহ পুলিশের একটি দল সাব্বির মিয়াসহ বোনের বাড়ির ৯জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন। এসময় স্থানীয় পৌর কাউন্সিলর মন্তাজ মিয়া উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কাউন্সিলর মন্তাজ মিয়া জানায়, সাব্বির মিয়া প্রথমে ঢাকা থেকে তার শ্বশুর বাড়ি আউরারচর গ্রামে আসে। পরে নারায়নপুর বোনের বাড়িতে গতকাল আসার পর বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।