Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মানবেতর জীবনযাপন করছে নির্মাণ শ্রমিকরা 

  |   বুধবার, ১৫ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মানবেতর জীবনযাপন করছে নির্মাণ শ্রমিকরা 

আখাউড়ার আলো২৪ ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনাভাইরাসের প্রভাবে মানবেতর জীবন যাপন করছে উপজেলার নির্মান শ্রমিকরা।এসব নির্মান শ্রমিকরা নতুন বাড়িঘর নির্মানহ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে কনষ্ট্রাশনের কাজ করে দৈনিক আয় রোজগার করত।

 

কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে এবং প্রশাশনের কঠোর নিষেধের কারনে বাড়িঘর নির্মানসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের সকল প্রকার উন্নয়ন মূলক কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক কষ্টে দিন পার করছে এসব নির্মান শ্রমিকরা। তাই তারা স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিসহ সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের কাছে সহযোগিতা,না হয় কাজ করার অনুমতি চেয়েছেন।

 

করোনাভাইরাস আতঙ্কে ও প্রশাশনের কঠোরতায় গনজমায়েত ও নির্মাণ কাজ বন্ধ সহ অঘোষিত লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নির্মাণ শ্রমিক সদস্যরা। বর্তমানে তাদের অধিকাংশ সদস্যরা উপজেলার পৌর শহরের তারাগন গ্রামে বসবাস করছে।

 

তারাগন গ্রামের নির্মান শ্রমিক মোঃশওকত আলী,মোঃদিয়ান আলী, মোঃফজলুর রহমা, আয়েত আলী ও মোঃশাহ আলম জানান, তারা ৪০ জন শ্রমিক উপজেলার বিভিন্ন জায়গায় ডালাইয়ের কাজ করতেন করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের ফলে নির্মানকাজ বন্ধ হয়ে যাওয়ায় খেয়ে না খেয়ে ঘরে শুয়ে-বসে সময় পার করছে তারা ও তাদের পরিবার ক্ষুধার জ্বালা সহ্য করলেও কেউ সহযোগিতায় এগিয়ে আসছেনা এখন পর্যন্ত কোন সরকারী সহযোগীতা পাইনি তারা। আর যদি কিছুদিন এভাবে চলতে থাকে তাহলে তাদেরকে না খেয়েই মরতে হবে।

 

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান,যারা জিবিকা হারিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে নির্মাণ শ্রমিকরাও জিবিকা হারিয়েছেন তাদের একটি তালিকা করে খুব দ্রুতই তাদের মাঝে খাবার বিতরণ করা হবে।

 

স্থানীয় উপজেলা প্রশাসন,জনপ্রতিনিধি কিংবা সমাজের বিত্তবানরা তাদের সহযোগিতা ও পুনরায় কাজ করার অনুমতি নিশ্চিতে এগিয়ে আসবে এমন প্রত্যাশা, উপজেলার নির্মাণ শ্রমিকদের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ