Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় করোনা ঝুঁকির মধ্যে লোকসমাগম করে  টিসিবি পণ্য বিক্রি

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় করোনা ঝুঁকির মধ্যে লোকসমাগম করে  টিসিবি পণ্য বিক্রি

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে করোনা ঝুঁকির মধ্যে লোকসমাগম ঘটিয়ে নিউ সুফিয়া এন্টারপ্রাইজ (টিসিবি) পণ্য বিক্রি করছে।

শনিবার (১৮ এপ্রিল) পৌরশহরের বড়বাজারে টিসিবির পণ্য ক্রয়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে সাধারণ মানুষেরা জটলা বাধিয়ে তেল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজণীয় পণ্য ক্রয় করেন। এতে সামাজিক দূরত্ব না মানায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ সময় টিসিবির পণ্য নিতে আসা ক্রেতা আলিয়া বেগম (৪৫) ও আশিকুর রহমান(৪০)সহ একাধিক ভোক্তা জানান, বাজারে দোকানপাট অনেকাংশে বন্ধ থাকায় ন্যাযমূল্যে টিসিবির পণ্য ক্রয় করার জন্য ভীড় ঠেলে আসেন। করোনা ঝুঁকির মধ্যে এ ভিড় করা ঠিক নয় বলে অনেকেই মন্তব্য করেন। তবে উপায় না পেয়ে রোদের মধ্যে কষ্ট করে বাধ্য হয়েই এসব পণ্য ক্রয় করতে হচ্ছে ভোক্তাদের।

খবর পেয়ে আখাউড়া থানার (এসআই) নিতাই চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ লোকসমাগম কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার আহ্বান জানান। কিন্তু মানুষ সচেতন না, তাই আইনও মানছে না।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, আমরা আমাদের আইন ও নিয়ম অনুযায়ী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছি। কিন্তু মানুষ সচেতন না, সেজন্য আইনও মানছে না। আশা করবো সবাই নিয়ম মেনে পণ্য সংগ্রহ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ