Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন অফিস সহায়ক

  |   রবিবার, ১৯ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন অফিস সহায়ক

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনোশিয়ান থাকা স্বত্ত্বেও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন।

ল্যাব টেকনোশিয়ান ছুটি নিয়ে চলে যাওয়ায় এ কাজে অন্য কেউ এগিয়ে আসেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকটা স্থবির হয়ে পড়েছিল করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি। ওই সময়ে সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন।

তিনি স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এ কাজে রাজি হয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছেন চলতি মাসের ১০ তারিখ থেকে। মেডিকেল অফিসার ও হেলথ ইন্সুপেক্টরের সহযোগিতায় এ কাজ করছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৮০ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেন নয়ন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক মো. নাসির উদ্দিন নয়ন বলেন, করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি হল ল্যাব টেকনোশিয়ানের। কিন্তু ল্যাব টেকনোশিয়ান ছুটিতে থাকায় এই কাজ করার জন্য অন্য কেউ রাজি হচ্ছিল না। তাই আমি স্বেচ্ছায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজটি করতে সম্মত হওয়ায় এখন অফিসের কাজ করে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করছি।

এ বিষয়ে আমাকে সহযোগিতা করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. রুহুল মোহছেন সুজন ও হেলথ ইন্সুপেক্টর মোশারফ হোসেনসহ অন্যরা।

এ বিষয়ে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন ল্যাব টেকনোশিয়ানকে অন্য কাজে লাগানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ