Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

  |   রবিবার, ১০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেকার দুইশত পরিবহন শ্রমিক ও ২৪০ জন মসজিদের ইমামকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

আজ রোববার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন শ্রমিকের পরিবারকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার ভূমি এবিএম মশিউজ্জামান।

এরআগে ব্যুরো বাংলাদেশের আয়োজনে ২৪০ জন ইমাম মোয়াজ্জিনকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক জানান, জেলায় এপর্যন্ত ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও  শতাধিক ইউনিয়নে সরকারের বরাদ্ধকৃত ১৬শত ৮৯ মেঃটন চাল, নগদ প্রায়  ৮৩লক্ষ টাকা, ২৭ হাজার ৬ শত পরিবারকে জিআর খাদ্য এবং ৩০ হাজার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ