Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ট্রল করায় আব্দুর নূর তুষারকে উকিল নোটিশ

  |   সোমবার, ১১ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ট্রল করায় আব্দুর নূর তুষারকে উকিল নোটিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিয়ে ট্রল করে বিতর্কিত পোষ্ট করায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চাইতে উকিল নোটিশ পাঠানো হয়েছে মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষারকে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের মাহমুদ খান শ্রাবণের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন তার আইনজীবী গোলাম মহিউদ্দিন আহমেদ।

রোববার রাতে ই-মেইলের মাধ্যমে এই আইনি নোটিশটি প্রেরণ করা হয়।

ওই নোটিশে বলা হয়, গত ২০এপ্রিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পিসিআর ল্যাব উদ্বোধনে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আব্দুন নূর তুষার এনিয়ে তার ফেসবুকে একটি পোষ্ট দেন।

ওই পোষ্টে ব্রাহ্মণবাড়িয়া (বি-বাড়িয়া) জেলাকে কটাক্ষ করে বলদবাড়িয়া বলা হয়। এই পোষ্টে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে নিতে সারাদেশে অপমানজনক ট্রল করা হচ্ছে।

এই অবস্থায় উক্ত নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে ওই ফেসবুক পোষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি দিতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ